আমি কখনো কারও প্রিয়জন হয়ে উঠতে পারিনি, আমি প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম"
"আমি কখনো কারও প্রিয়জন হয়ে উঠতে পারিনি, আমি প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম" আমাকে কেউ কখনো তার প্রিয়জন করে ডাকে নি, আমাকে ডেকেছে তার
প্রয়োজনে।
কারও যখন নিঃসঙ্গতায় বড্ড একা লাগছিলো, তখন সে আমাকে তাকে সঙ্গ দেওয়ার জন্য কাছে ডেকেছে। আমি আমার শত ব্যস্ততা ভুলে তার নিঃসঙ্গতা কাটাতে চেষ্টা করেছি। কিন্তু আমার যখন কারও জন্য নিজেকে নিঃসঙ্গ লাগছিলো সেই দিনগুলোতে আমাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কাউকেই পাইনি।
কারও যখন আমার সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে হয়েছিলো তখন সে সময় নিয়ে আমার সাথে কথা বলেছে। আমি শুনে গেছি তার সবকিছু। কিন্তু আমার যখন কারও সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে হয়েছিলো তখন আমার সাথে কথা বলার মতো তেমন কাউকেই পায়নি। যে যার মতো শত ব্যস্ততা দেখিয়েছে আমাকে।
কারও খারাপ সময়ে যে আমাকে পাশে চেয়েছে। আমি সাত পাঁচ না ভেবে চেষ্টা করেছি তার পাশে দাঁড়াতে। আমি চেষ্টা করে গেছি তাকে একটু ভরসা দিতে, যে কিছু হবে না আমি আছি তোমার পাশে। কিন্তু আমার খারাপ সময়ে আমি তেমন কাউকেই আমার পাশে পায়নি। কেউ ভরসা দিয়ে বলেনি আমি তোমার পাশে আছি।
কারও যখন প্রচন্ড মন খারাপ হয়েছে তখন সে নির্ধিদায় আমার কাছে তার সেই মন খারাপের গল্প করেছে। আমি তখন খুব মনযোগ দিয়ে তার সেই মন খারাপের গল্পগুলো শুনে গেছি। কিন্তু দিনশেষে আমার যখন মন খারাপ হয়েছে আমি তেমন কাউকেই পায়নি আমার মন খারাপের গল্পগুলো শুনার মতো। যে যার মতো আমাকে সময়ের অজুহাত দেখিয়েছি।
আমি কারও বন্ধু হতে পেরেছিলাম কিন্তু কারও প্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি। আমি কারও মানুষ হয়ে উঠতে পেরেছিলাম, কিন্তু কারও আপন মানুষ হয়ে উঠতে পারি নি। আমি কারও একাকিত্বের সঙ্গী হয়ে উঠলেও আমার একাকিত্বের সঙ্গী কেউই হয়ে উঠেনি। তাই প্রতিবার নিজেকে বুঝিয়েছি আমাকে সবাই তার প্রয়োজনেই পাশে ডেকেছে প্রিয়জন করে কেউ কোনদিন ডাকেনি। তাই আমি সবার প্রয়োজনেই সীমাবদ্ধ কারও প্রিয়জন হয়ে উঠতে পারি নি।
Comments
Post a Comment