এটি আমার এবাউটের লেখা। এটা পড়লে হয়তো আমাকে জানতে একটু সহজ হবে। আমার ভালোলাগা-মন্দ লাগা, পছন্দ-অপছন্দ একটু হলেও বুঝতে পারবেন। আমি এহছানুল আবির। ডাকনাম এহছান। আকাশ ভালো লাগে। ভীষণ রকম! যতটা ভালো লাগলে নিজেই আকাশ হতে ইচ্ছে করে। ভালো লাগে নদী আর পাহাড়ও। আমি কোনোদিন সমুদ্র দেখিনি। অদেখা 'আপনার' মতোই অদেখা সমুদ্রের প্রতি আমার আজন্ম টান! কোনো একদিন সমুদ্রের শান্ত জলে আকাশের নীল দেখব। আচ্ছা, সমুদ্রের জল কি কখনো শান্ত থাকে? আপনি জানেন? আমি জানি না। প্রিয় ফুল শিউলি। আজকাল কৃষ্ণচূড়াও ভালো লাগে। প্রিয় রঙ নীল। হয়তো আকাশ নীল বলে! প্রিয় খাবার নুডুলস। টিনের চালের ঘরে শুয়ে বালিশে কান পেতে ঝুম বৃষ্টির সুর শুনতে ভালো লাগে। কোনো কোনো দিন কবিতা পড়তে ভালো লাগে। সুর করে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। গোলাপজল, আগরবাতির ঘ্রাণ ভালো লাগে। আমি মরে গেলে খাটিয়ায় শুয়ে কি সেই ঘ্রাণের সুবাস পাব?! কিছু জিনিসে ভীষণ দুর্বলতা আছে আমার; টোলপড়া গাল, কলকাতার দাঁত, ইহকাল আটকে থাকা নথ, নোলক, জোড়া ভ্রু, জলে ডুবানো পা, পায়েল, বিধাতার তিলক চিহ্ন। আমি মানুষকে ভালোবাসতে ভালোবাসি। 'অকারণ ভুল বোঝা'কে ভয় পাই। কা...
আমার বুকের মধ্যে খুব নিঃশব্দে রয়ে যাওয়া একটা দীর্ঘশ্বাস তুমি, তবুও আমার কাছে তোমার সজ্ঞা শুধুই তুমি, আমার কাছে তোমার সজ্ঞা কেবলই ভালোবাসা❤, অনেক বেশী ভালোবাসি তোমাকে💞, হয়তো নিজের চাইতেও বেশী💕, আর এভাবেই বাসবো যতদিন আমি বাঁচবো, আমি আমারি কিন্তু আমার মাঝে ছায়াটা কেবলই তোমার, তেমনি তুমি তোমারি কিন্তু তোমার মাঝে একটা আমি আছি, তুমি অস্বীকার করলেও আছি, আর আমিই থাকবো, যতদিন তোমার প্রিয় রং তোমার প্রিয় থাকবে, যতদিন ওই নীল আকাশ তোমার প্রিয় থাকবে, যতদিন ওই বৃষ্টি ভালোবাসবে, যতদিন নীল জ্যোৎস্নায় বসে কবিতা লিখবে.. ততদিন তোমার ঘুমহীন চোখে আমিও জেগে থাকবো, আমি থাকবো তোমার ঘুম কাতুরে চোখে নীল স্বপ্ন হয়ে, স্বপ্নে আমি তোমার নাম ধরে ডাকবো, ঘুম ভেঙ্গে যাবে তোমার, আচমকা জেগে উঠে তুমি খুজবে আমায়.. তখন আমায় না পাওয়ার কষ্টে টলটলে তোমার দুচোখ বলে দিবে, আমি আছি তোমার মনেই আছি, আর এভাবেই রয়ে যাবো, তোমার অগণিত ঘুম ভাঙ্গা রাতের স্বাক্ষী হয়ে...😭😭😭
"আমি কখনো কারও প্রিয়জন হয়ে উঠতে পারিনি, আমি প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম" আমাকে কেউ কখনো তার প্রিয়জন করে ডাকে নি, আমাকে ডেকেছে তার প্রয়োজনে। কারও যখন নিঃসঙ্গতায় বড্ড একা লাগছিলো, তখন সে আমাকে তাকে সঙ্গ দেওয়ার জন্য কাছে ডেকেছে। আমি আমার শত ব্যস্ততা ভুলে তার নিঃসঙ্গতা কাটাতে চেষ্টা করেছি। কিন্তু আমার যখন কারও জন্য নিজেকে নিঃসঙ্গ লাগছিলো সেই দিনগুলোতে আমাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কাউকেই পাইনি। কারও যখন আমার সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে হয়েছিলো তখন সে সময় নিয়ে আমার সাথে কথা বলেছে। আমি শুনে গেছি তার সবকিছু। কিন্তু আমার যখন কারও সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে হয়েছিলো তখন আমার সাথে কথা বলার মতো তেমন কাউকেই পায়নি। যে যার মতো শত ব্যস্ততা দেখিয়েছে আমাকে। কারও খারাপ সময়ে যে আমাকে পাশে চেয়েছে। আমি সাত পাঁচ না ভেবে চেষ্টা করেছি তার পাশে দাঁড়াতে। আমি চেষ্টা করে গেছি তাকে একটু ভরসা দিতে, যে কিছু হবে না আমি আছি তোমার পাশে। কিন্তু আমার খারাপ সময়ে আমি তেমন কাউকেই আমার পাশে পায়নি। কেউ ভরসা দিয়ে বলেনি আমি তোমার পাশে আছি। কারও যখন প্রচন্ড মন খারাপ হয়েছে তখন সে নির্ধিদায় আমার কাছে তার সেই মন খা...
Comments
Post a Comment