"আমাদের সোনালি অতীত"
আমাদের একসাথে থাকার দিনগুলোর কথা
তোমার মনে আছে?
আমার সামান্য মন খারাপে
তোমার সমস্ত সুখ উবে যেত।
অথচ আজ?
আজ আমার চোখের জলও
বুঝি তোমায় আর বিচলিত করেনা?
আমার হাসির শব্দ শুনেই যে তুমি
এক নিমিষেই আমার ভালো থাকাটা টের পেয়ে যেতে
জানো?আমি রোজই নিয়ম করে হাসি
অথচ আজ?
আজ আমার ভালো থাকার মিথ্যে অভিনয়
তোমায় বুঝি আর ব্যাকুল করে না?
একটা সময় আমার নিরবতায়
তোমার বুকে প্রশ্নের ঝড় বইয়ে দিত!
অথচ আজ?
আজও আমি নিরব!
মৃত্যুর মতোই নিঃশব্দ, নিরব।
আজ আমার নিরবতা তোমায় বুঝি আর ভাবিয়ে তুলে না?
একটা সময় আমার বাহিরটা দেখেই
অনায়াসে তুমি হৃদয় পড়ে নিতে।
অথচ আজ?
আজ আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়!
এই দহন তোমায় বুঝি একটুও পোড়ায় না?
দুমড়েমুচড়ে ফেলে না?
আমাকে এমন দেখে আমার জন্য
তোমার একটুও মায়া হয়না?
আচ্ছা ওসব ছাড়ো!
আমায় সত্যি করে একটা কথা বলোতো-
আমাদের একসাথে থাকার দিনগুলোর কথা
তোমার আদৌ মনে আছে তো?
"আমাদের সোনালি অতীত"
Comments
Post a Comment