আমি হেরে যেতে খুব পছন্দ করি!
আমি হেরে যেতে খুব পছন্দ করি!
আমাকে কেউ বিনা কারনেও বকা দিলে আমি চুপ থাকি মানে হেরে যাই।
আমাকে কেউ অযথা কাজ দিলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি।
আমাকে কেউ অযৌক্তিক অর্ডার করলেও আমি সেটা পালন করার চেষ্টা করি।
এমনকি,
আমাকে কেউ মারতে চাইলে আমি ভয় পাই এবং বলি - আমাকে মাফ করে দাও আমি প্রচন্ড ভয় পেয়েছি, দূর্বল/নমনীয় হলে সাধারণত সে আমাকে মারার সিদ্ধান্ত পাল্টে নেয়।
আসলে কি হবে জিতে গিয়ে, জিতলে তো আর সামনের মানুষের স্বভাবটা আমি দেখতে পেলাম না। আমি আসলে হেরে গেলে অনেক কিছু শিখতে পারি জানতে পারি আর কিছু কিছু মানতে পারি।
কি হবে সাময়িকে এই বিজয় দিয়ে? আমাকে হারিয়ে যদি কেউ শান্তি পায় তাহলে তাইই সঠিক। :)
Comments
Post a Comment